Posts

মানব সভ্যতার লক্ষ্য

পর্ব 1। সভ্যতার শুরু থেকেই অনেকজন এই প্রশ্ন নিয়ে খানিক নাড়াচাড়া করেছে। আমি তাদের থেকে কোনোক্রমে বড় নই, তাদের মত খ্যাতিমান ও নই, কিন্তু সেটা বড় কথা নয়। এভলিউশনারি বায়োলজি আমাদের বোঝায় যে যেকোনো জিনের কেবলমাত্র একটি লক্ষ্য, বেঁচে থাকা, টিকে থাকা। এমন না যে আমি সেই আইডিয়া তে অসম্মত। কিন্তু সেই আইডিয়ার উপরে আমি আরো এক্সপ্যান্ড করতে চাই। আমাদের ধর্ম আমাদের বোঝায় যে এই সমগ্র সৃষ্টি মায়া। কিন্তু তার মানে কি আমার হাত যদি কেটে যায় তাহলে আমার ওষুধ লাগানোর প্রয়োজন নেই। অফকোর্স না। সৃষ্টি যে মায়া, সেই কথাটা এই হিসেবে বোঝানো হয়েছে যত ভালো সময় বা যত বাজে সময় আসুক না কেন আপনার আপনার জীবনকে জীবনের নিতান্ত সুখ আর করুন কষ্টের মাপকঠি দিয়ে বিচার না করে জীবনকে একটু কম সিরিয়াসলি নিতে। নিজের দুঃখকে একটু কম সিরিয়াসলি নিতে নিজের সুখকে একটু কম সিরিয়াসলি নিতে।
Recent posts